সোয়া কোটি শিশু-কিশোরী পাবে এইচপিভি টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিশু ও কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রথম দিকে ২৩ লাখ কিশোরীকে এবং পর্যায়ক্রমে দেশের সোয়া কোটি মেয়েকে এই টিকা দেওয়া হবে।

রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরে অন্য নারীরাও এই টিকা নিতে পারবেন।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মানিকগঞ্জে প্রায় ৭৪ হাজার শিশুকে (১০ থেকে ১৪ বছর বয়সী) জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে। জেলার সাত উপজেলা ও একটি পৌরসভা মিলে মোট এক হাজার ২০৭টি বিদ্যালয়ের শিশুদের এই টিকার আওতায় আনা হয়েছে।

এরই মধ্যে টার্গেটের ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ২৩ হাজার শিশু টিকার নিবন্ধন হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রেহেনা আকতার, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুতানা, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী ও সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর