মস্কোয় রাষ্ট্রদূতকে তলব প্রসঙ্গে যা বললো মন্ত্রণালয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার কারণে ৬৯টি মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ মনে করে, এর ফলে মস্কোর সঙ্গে সম্পর্কে কোনও ধরনের বিরূপ প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন রাশিয়ার জাহাজ এবং মস্কোতে রাষ্ট্রদূত কামরুল আহসানের তলবের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ কেন আমেরিকান নিষেধাজ্ঞা মানছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি বাণিজ্য-নির্ভর দেশ। বাণিজ্যের ক্ষেত্রে আমরা সবদেশের সঙ্গে সম্পর্ক বিদ্যমান রাখছি। আমদানি-রপ্তানির ক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ নিশ্চিত করার জন্য কাজ করছি। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বাণিজ্য অনেক বেশি।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজটি শুধুমাত্র বাংলাদেশ নয়, অন্যদেশেও ভিড়তে পারেনি বলেও তিনি জানান। বাংলাদেশের বন্দরে ভিড়তে না পেরে তারা তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য অনেক দেশে ভিড়তে করতে চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও তারা ব্যর্থ হয়। এটি শুধুমাত্র বাংলাদেশ নয়, অন্যদেশগুলোও এ বিষয়ে একটি অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ও রাশিয়া এখনও একসঙ্গে কাজ করছে জানিয়ে সেহেলি সাবরিন বলেন, দুই দেশ এখনও একযোগে কাজ করে যাচ্ছি। দুই দেশের বোঝাপোড়া অত্যন্ত ভালো। জাহাজের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটিতে কোনও বিরূপ প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে ৬৯টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের বিষয়ে আলোচনার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার রোদেনকো আন্দ্রে ইউরেভিচ ডেকে পাঠান। পরে এ বিষয়ে ঢাকায় একটি রিপোর্ট পাঠিয়েছেন রাষ্ট্রদূত কামরুল আহসান।

সেহেলি সাবরিন জানান, রাশিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট কোনও জাহাজের কথা উল্লেখ করা হয়নি।

তিনি বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজকে কেন বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হবে না, সে সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ওই উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন— কী কারণে জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে পারেনি, সেটি ব্যাখ্যা করেছেন বলে তিনি জানান।

রাষ্ট্রদূত এ বিষয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে এবং এটি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে সেহেলি সাবরিন বলেন, ‘রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে আমাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে দেশটি অনেক সহায়তা করেছিল। তারা দুই বার আমাদের পক্ষে জাতিসংঘে ভেটো দিয়েছিল।

রাশিয়ার ৬৯টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

আরও পড়ুন: ‘নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের অনড় অবস্থান বিপজ্জনক’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া ৬৯টি জাহাজের তালিকার বিষয়টি সবাই জানে এবং এ বিষয়ে সেহেলি সাবরিন জানান, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও নির্দেশনা নয়, বরং আমরাই ১৬ জানুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে জানতে পেয়েছি যে, এই নির্দেশনা দেওয়া হয়েছে।


একাত্তর/জো

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর