নৌকা মানেই উন্নয়ন, এটা সর্বজনবিদিত: প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশ উন্নত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটা এখন সর্বজনবিদিত। তিনি বলেন, গ্রামের মানুষ যাতে শহরের সব সুবিধা পায় সে লক্ষে সরকার কাজ করছে, জনগণের কথা চিন্তা করেই সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আগামীতে নির্বাচন এই বছরের শেষে অথবা ২০২৪ এর জানুয়ারিতে হবে। তখন আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, হাওরের জমি যাতে নষ্ট না হয় সেজন্য এ অঞ্চলের সব সড়ক উড়াল করা হবে। হাওরে উড়াল সড়কের প্রকল্প ইতিমধ্যেই একনেকে অনুমোদন দিয়েছি। 

তিনি বলেন, অনেক সংগ্রামের পথ বেয়েই গণতন্ত্র ফিরিয়ে এনেছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নত হচ্ছে। 

শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা ও দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, বাবা-মা-ভাই হারিয়েছি ,অথচ বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। কিন্তু আমরা জাতির পিতা হত্যার বিচার, যুদ্ধাপরাধিদের বিচার করছি। বিচারহীনতা থেকে জাতিকে মুক্ত করতে পেরেছি। 

সরকারপ্রধান বলেন, মানুষকে অত্যাচার-নির্যাতন ছাড়া বিএনপি আর কিছু দিতে পারেনা। এরা জনগণের কথা চিন্তা করেনা। ক্ষমতায় আসে লুটপাট করতে। আর লুটপাট করে বিদেশে আরাম আয়েশ করে। মানুষের কষ্টের সময় আরও দুর্ভোগ সৃষ্টি করে। আগুন দিয়ে মানুষ হত্যা করে। বিএনপি-জামাত যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশের মানুষের উন্নতি চাই। বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি, বিনামূল্যে বই দিচ্ছি। বাবা-মাকে আর বই কিনে দিতে হয় না।

কৃষকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, করোনা মহামারির সময় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। একজন কৃষক এখন মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশ শুরু হয়।

এর আগে আজ বেলা ১১টায় হেলিকপ্টারে হাওর উপজেলা মিঠামইনে পৌঁছান সরকারপ্রধান। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর তিনি বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর