নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মোদির অভিনন্দন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৮:৪৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মো. সাহাবুদ্দিনকে এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

মোদি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মো. সাহাবুদ্দিনের অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন: বোমা সাদৃশ্য কিছু পায়নি বোম্ব ডিমপোজাল ইউনিট

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে গ্রোথিত। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু'দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আশা করেন, তার দূরদর্শী নেতৃত্বে দু'দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে। 

অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।


একাত্তর/আরবিএস  

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর