জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটিতে নির্বাচন: ইসি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৪:১০ পিএম

সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ মে’র পর থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে সিটিগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের মধ্যে ব্যবধান থাকবে ১২ দিনের। সেই হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে।

বুধবার (১২ মার্চ) সকালে নির্বাচন কমিশনের ১৬তম সভা সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। 

সভা শেষে ইসি সচিব বলেন, আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য সাত জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে পবিত্র রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পযন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নিয়োগে দুই রিট খারিজ, সাহাবুদ্দিন বৈধ: হাইকোর্ট

এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সচিব মো. জাহাংগীর আলম বলেন, পরে তফসিলের সময় কোনটা কোনো তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে। সে ক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কি না, ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম প্রসঙ্গে ইসি সচিব বলেন, অর্থমন্ত্রণালয় অর্থ ছাড় করলে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে হবে তা পরে সিদ্ধান্ত হবে।

একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর