১৫৯ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৩:৪৩ পিএম

নরসিংদী, গাজিপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার সব উপজেলাসহ সারাদেশের ১৫৯টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) চতুর্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

এদিন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমির মালিকানাসহ চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে যুক্ত হন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সরকার সেই লক্ষে কাজ করছে। দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।

তিনি বলেন, আওয়ামীলীগ জনগণের দল। এ দল মানুষের পাশে থাকে।  জাতির পিতা বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না।

সরকারপ্রধান বলেন, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কেউ ভূমিহীন হয়ে যায় তাদেরও ঘর করে দেয়া হবে। প্রতিটা মানুষ ঘর পাবে, আশ্রয় পাবে। বেকার হয়ে থাকবে না। সম্মানের সাথে বেঁচে থাকবে। 

তিনি বলেন, ৭৫ এর পর যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, নিজেদের ভাগ্য গড়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে সেটা আজ প্রমাণিত সত্য। 

সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৭ সাল থেকে ঘর করে দিয়েছিলাম। ইতিমধ্যেই পাঁচ লাখ ৫৫ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এদিন চিহ্নিত দুই লাখ ৫৯ হাজার ২৩৭টি পরিবারের মধ্যে দুই লাখ ১৫ হাজার ৮২৭টি পরিবারকে ঘর হস্তান্তর সম্পন্ন হচ্ছে। অবশিষ্ট ৪৩ হাজার ৪১০টি পরিবারের মধ্যে ২২ হাজার ১০টি পরিবার চিহ্নিত করে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দুই শতাংশ জমিসহ একক গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ২১ হাজার ৪০৪টি পরিবার চিহ্নিত করে তাদের পুনর্বাসনের মাধ্যমে ‘দেশের কোনোও মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না’ বলে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।


একাত্তর/এসি

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর