আজ সহজ শর্তে বড় ঋণ প্রস্তাব পেতে পারে বাংলাদেশ

আপডেট : ০১ মে ২০২৩, ০৩:০৮ পিএম

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান আজ (সোমবার)। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সহজ শর্তে একটি বড় ধরণের ঋণের প্রস্তাব দিতে পারে বিশ্বব্যাংক। এছাড়া বিগত বছরগুলোতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশিদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। 

স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের কার্যালয়ে দিনভর এই অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানের আগে এনিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় দিনের এই সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে। 

স্থানীয় সময় শনিবার বিকেলের ওই সাক্ষাতে মূলত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রশংসা করেছে আইএমএফ। ঠিক একদিন বাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিতে যাচ্ছেন বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জমকালো একটি অনুষ্ঠানে।

তিনি জানান, পহেলা মে সকাল ৯টায় সংস্থাটির প্রেসিডেন্ট এইচ ই ডেভিড ম্যালপাসের সঙ্গে যৌথভাবে চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে ‘রিফ্লেকশন অন ফিফটি ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ উদযাপনের কার্যক্রম। দিনব্যাপী বর্ণাঢ্য সব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এদিন অনুষ্ঠান চলাকালে বিশ্বব্যাংক সদর দপ্তরের বাইরে ‘জয়-বাংলা’ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর