বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মরিশাস প্রেসিডেন্টের শ্রদ্ধা

আপডেট : ১১ মে ২০২৩, ০৮:৩৬ পিএম

ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পৌঁছলে মরিশাসের প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর, সায়মা ওয়াজেদ পুতুল পৃথ্বিরাজ সিং রুপনকে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখান।

পৃথ্বিরাজ সিং এ সময় বাংলাদেশ জন্মের রক্তস্নাত ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম সম্পর্কে অবহিত হন।

তিনি ৭৫’র নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির জনকের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

এর আগে, সকাল সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


একাত্তর/আরএ

শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন, গুলশানের টিউলিপ সিদ্দিকী ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাটসহ শেখ পরিবারের সাতটি প্লট-ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করেনা, কিন্তু তাকে জাতির পিতা বলে তা সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। 
‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন- ২০০৯’ রহিত করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর