জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৬:২৫ পিএম

জুনের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আর নিবন্ধন নেয়ার জন্য ১২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

নিজ দপ্তরে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করবে ইসি। শতভাগ শর্ত পূরণ না করলে কোনো দলই নিবন্ধন পাবে না। 

তিনি জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছির ৯৩টি দল। এরমধ্যে ১২টি দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে। 

আরও পড়ুন: তেলাপোকার বিষে দুই ভাইয়ের মৃত্যু, বাবা-মা চিকিৎসাধীন

এই দলগুলোর মধ্যে রয়েছে- এবি পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি। এই ১২টি দল অনুমোদন পেলে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩তে দাঁড়াবে। 


একাত্তর/আরবি 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর