দেশে ৫০ বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:২৮ পিএম

জুনের শুরুতে এসে দেশের গড় তাপমাত্রা যেমন থাকার কথা ছিল তেমন থাকছে থাকেনি এবার। ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। 

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত ৫০ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে। প্রতি বছর এই সময়ে গড় তাপমাত্রা থাকে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এখন তা রয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি লঘুচাপ রয়েছে। এই কারণেই স্বাভাবিক বৃষ্টি হচ্ছে না। 

আরও পড়ুন: শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের বিচার শুরু

তবে আট জুন থেকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে ১০ জুন থেকে। আট তারিখের পর থেকে ঢাকার আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ধারণা। 

এদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের।


একাত্তর/আরবি 

দেশের চলমান তাপপ্রবাহ আরো বেড়ে অতি তীব্র আকার ধারণ করে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া অফিস।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অবস্থা আরো বেগতিক হয়ে তাপমাত্রা আগের বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপপ্রবাহ থেকে শিশুদের রক্ষায়...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর