দেশে ফিরছেন ‘গুম হওয়া’ সালাহউদ্দিন

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৬:১০ পিএম

ভারতে থাকা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

সালাহউদ্দিন আহমেদের দেশে আসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আসামের গুয়াহাটি মিশনকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম। 

২০১৫ সালের মার্চে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ৬৩ দিন পর সালাহউদ্দিন আহমেদের খোঁজ মেলে ভারতের শিলংয়ের একটি রাস্তায়। 

শিলং পুলিশ তাকে উদ্ধার করে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। এরপর জেল খেটে বের হয়ে ভারতেই অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য। 

সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের পর বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, তাকে গুম করা হয়েছে। অবশ্য শিলংয়ে খোঁজ মেলার পর বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে গুমের অভিযোগ আর তোলা হয়নি।  

একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আদালত থেকে খালাস পেয়ে দেশে ফেরার জন্য মে মাসের শুরুতে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন সালাহউদ্দিন। এক মাস পর তার ওই আবেদনে সম্মতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যে কোনো সময় দেশে ফিরবেন সালাহউদ্দিন আহমেদ। 

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন। এরপর সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। 

১৯৯৬ সালে প্রথমবার তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিন বারের সাবেক এই এমপি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ দলটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৫ই জুন শিলং থেকে জার্মানির ডয়চে ভেলে সংবাদমাধ্যমকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন সালাহউদ্দিন আহমেদ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ইতিমধ্যে গোয়াহাটিস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছি। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।

সালাহউদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, গুয়াহাটিতে তার জীবনযাত্রায় ব্যয় মেটানো হচ্ছে পরিবার থেকে পাঠানো অর্থ দিয়ে। 

এছাড়া শিলংয়ে বসেই তিনি নিয়মিত ভার্চুয়ালি বিএনপির নীতি-নির্ধারণী বৈঠকে অংশ নিচ্ছেন বলেও জার্মানির ওই সংবাদমাধ্যমে জানান সালাহউদ্দিন। 


একাত্তর/আরবি  

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
শরতের শেষে এসে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থাকার পাশাপাশি নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণসহ সারাদেশের সবগুলো পূজামন্ডপ। এসবের মধ্য দিয়েই শুভ সূচনা হলো সনাতন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর