আবারও বন্যায় ভাসতে পারে সিলেট-সুনামগঞ্জ

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:৪১ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় বাড়ছে নদ-নদীর পানি।

আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আশপাশের নদ-নদীর পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীগুলোর পানি বাড়ছে। অপরদিকে গঙ্গা নদীর পানির স্তর স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ফলে এ সময়ে এ অঞ্চলের নদ-নদীগুলো: সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই, কংশ, সোমেশ্বরী ও যাদুকাটার পানির স্তর দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও আশপাশের উজানেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এসময় এ নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ২৪০ মিলিমিটার। এছাড়া সুনামগঞ্জে ১৯৪, ছাতকে ১৭২, শেওলায় ১৭০, লাটুতে ১৫০, লালাখালে ১৩১, জকিগঞ্জে ১৩০, জাফলংয়ে ১২৯, লড়েরগড়ে ১২৭, শেরপুর-সিলেটে ১২৩, কানাইঘাটে ১০৫, দক্ষিণবানে ৯৭, শ্রীমঙ্গলে ৮০, হবিগঞ্জে ৭২, মৌলভীবাজারে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ভারতের চেরাপুঞ্জিতে ১৯৪, শিলচরে ১০৮, আইজলে ৬৫ ও শিলংয়ে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একাত্তর/জো

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার এক অদ্ভুত মেলবন্ধন ঘটল জনগুরুত্বপূর্ণ আলোচনা আর ব্যক্তিগত রসিকতার। হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে যখন সংসদ সদস্যরা বিজ্ঞানভিত্তিক সমাধানের দাবি তুলছিলেন,...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর