আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

আপডেট : ২১ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। খবর: বাসস। 

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আইসিআইসি’র ১৪তম সম্মেলনে বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ হবে আগামী তিন বছর।

এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ১৯-২১ জুন ম্যানিলায় অনুষ্ঠিত ১৪তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

আরও পড়ুন: কারো ওপর নির্ভরশীল না হতেই ব্রিকসে যোগদান: প্রধানমন্ত্রী

আইসিআইসি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের এই অর্জন খুবই সম্মানজনক এবং তা ভবিষ্যতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’


একাত্তর/এসজে

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর