বছর শেষে অথবা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এটা শেষ বাজেট, তবে আমাদের শেষ বাজেট কি না, তা ঠিক করবে দেশের মানুষ।

এসময় সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা পাঁচ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেবো।

‘আজকেই সরকার ফেলে দেবে’- কিছু লোকের এমন বক্তব্যে দেশবাসীকে ভয় না পাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করে দিয়েছে সরকার

আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমায় আনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করবে এমন নেতৃত্ব আওয়ামী লীগে ছাড়া নাই। কাজেই আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনুন। 

এ সময় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।


একাত্তর/এসি

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর