কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের দূতকে তলব

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব এতাতকে তলব করেছে।

স্টকহোমে মসজিদের বাইরে কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই জঘন্য কাজের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ‘বাকস্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননাকর এ ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়ে, ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।’

এদিকে, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনা কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না। সুইডেন কোন ব্যক্তির দ্বারা সংঘটিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর