প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে আজরা জেয়ার টুইট

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এক টুইটে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। 

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করে আজরা জেয়ার নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। ওই প্রতিনিধিদলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু উপস্থিত ছিলেন।

এরপর ‘আন্ডার সেক্রেটারি আজরা জেয়া’ অ্যাকাউন্ট থেকে টুইটে বলা হয়েছে, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৫০ বছরের অংশীদারিত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকর্ষক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।' 

‘রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ গণতান্ত্রিক সমৃদ্ধির লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে।’

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় এসেছেন আজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তারা। 

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তারা। চারদিনের সফর শেষে সফর শেষে শুক্রবার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির। তবে বাড়তি কয়েক ঘণ্টা ডোনাল্ড লুর ঢাকায় থাকতে পারেন। 


একাত্তর/আরবি  

দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর