নির্বাচনে কোনো দলের পক্ষপাতিত্ব করবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো দলের পক্ষপাতিত্ব করবে না বলে জানিয়েছেন সফররত মার্কিন গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি।

বৃহস্পতিবার গণভবনে দীর্ঘ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানান যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

এছাড়াও নতুন ভিসা নীতি অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বলে মনে করেন তিনি।

নির্বাচনের বছর মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরের এই দফায় যে বৈঠকের দিকে সবার মনোযোগ, সকাল সাড়ে নয়টায় গণভবনে তার শুরুটা ছিল উষ্ণ করমর্দনে। নির্ধারিত সময়ের বাইরে আলোচনা গড়ায় পারস্পরিক স্বার্থ বিষয়ে। আসন্ন নির্বাচনে কোনো দলের পক্ষপাতিত্বে নেই যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার যে চাওয়া অবাধ সুষ্ঠু নির্বাচন। নতুন ভিসা নীতি তাতে সহায়তা করবে বলে মনে করেন আজরা।

জবাবে, বিএনপির হাতে ২১ আগস্ট, জঙ্গীবাদ, সন্ত্রাসের বিস্তার বনাম তার সরকারের রোহিঙ্গাদের আশ্রয় দেয়া থেকে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানবাধিকার, সুশাসন রক্ষা আর উন্নয়নে নিজের সরকারের সফলতা আজরাকে জানান শেখ হাসিনা।

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এজেন্ডাতেই রাখেননি মিস জেয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের দ্বিতীয় কর্মসূচিতে দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধন করে বলেন, ৪০ লাখ নগরবাসী এর সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, শতভাগ বিল আদায়, রাজস্ব সংগ্রহে সফলতার কারণে ওয়াসার সফলতার স্বীকৃতি এখন দেশের সীমানা ছাড়িয়ে।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী ২০৩০ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের অংশ হিসাবে সারাদেশের জন্য মাস্টারপ্ল্যান করার নির্দেশ দেন।

একাত্তর/জো

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর