দেশের সার্বিক উন্নতি জনগণের কাছে তুলে ধরুন : প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৮:৫৬ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রতি গত সাড়ে ১৪ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা গণববনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থসামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, করোনা মহামারিতে কৃষকদের ধান কেটে অসহায় মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে জনগণের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে ভারমুক্ত করে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সূত্র: বাসস


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর