২০১৪ সালের মতো তারা জ্বালাও-পোড়াও শুরু করেছে: প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তারা মুখে ধর্মের কথা বলে কিন্তু আসলে সন্ত্রাস করে। শনিবারের বাস পোড়ানোর ঘটনায় তাদেরকে দায়ী করে তিনি বলেন, আবার ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও শুরু করেছে তারা।

রোববার সকালে গণভবন থেকে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আলেমদের সাথে কথা বলেন। 

সারাদেশে মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের পঞ্চম দফায় যাত্রা শুরু করা মসজিদগুলোর নামের তালিকা পড়ে শোনান প্রধানমন্ত্রী। 

তিনি এসময় আলেম-ইমামদের জঙ্গিবাদসহ সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শান্তির ধর্ম ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে জঙ্গিবাদ। বিএনপি সন্ত্রাসী কাজ চালাতে গিয়ে মসজিদ মন্দির কোনো জায়গায়ই বাদ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করে পঞ্চম পর্বে আটটি বিভাগের ৩৪টি জেলার এ মসজিদগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে নতুনগুলোসহ প্রধানমন্ত্রী এ পর্যন্ত ২৫০টি মসজিদ উদ্বোধন করেছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং এর সচিব এমডি এ হামিদ জমাদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।



একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর