গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের নিয়ে যা বললেন অভিভাবকরা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনো ধরণের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন তাদের অভিভাবকরা। 

মঙ্গলবার দুপুরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের গ্রেপ্তার ও মামলা সাজানো নাটক। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা সহিংসতা, বিশৃঙ্খলা ও রাষ্ট্রদোহীতার অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে ‘রাষ্ট্রবিরোধী’ সভা করার অভিযোগে বুয়েটের ২৪ জনসহ ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা হাওরে বেড়ানোর অসিলায় এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাঁদের। 

অভিভাবকদের বলেন, আটকের ২৪ ঘণ্টা পেরিয়ে যাবার পরও শিক্ষার্থীদের নামে দেয়া মামলায় যেসব আলামত দেখানো হয়েছে সেসব সবই সাজানো। 

গ্রেপ্তার হওয়া ছাত্রদের ভবিষ্যৎ বিবেচনা করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। 


একাত্তর/আরবি

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর