বন্যাকবলিতদের সহায়তায় হটলাইন চালু

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম

বন্যাকবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১৬১৬৩ এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু। বরাবরের মতো দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সকলেই যেন সহজে ফায়ার সার্ভিসের সেবা নিতে পারেন সেজন্য এই মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকার সকল কর্মকর্তার ছুটি বাতিল করে সকলকে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে যুবলীগের স্মারকলিপি

ফায়ার সার্ভিস জানায়, বন্যাজনিত কারণে ১০ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৬০টি গাছ অপসারণ, দুইটি ভূমিধস, ১১টি অগ্নিদুর্ঘটনা ও ৯টি অন্যান্য দুর্ঘটনায় অংশগ্রহণ করে দুইজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০০ জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। একই সাথে অতি বৃষ্টির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৯টি গাছ অপসারণ এবং একটি অগ্নিদুর্ঘটনায় অংশ নিয়ে দুইজনকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


একাত্তর/আরএ

নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর