বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে যুবলীগের স্মারকলিপি

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৪:৫৬ পিএম

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিবন্ধন বাতিল করতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগে সহযোগী সংগঠন যুবলীগ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

সাংবাদিকদের নিখিল বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে বিএনপি।

তিনি বলেন, তারা বিএনপি সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চান, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। বিএনপির রাজনীতি যতদিন থাকবে, দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।

আরও পড়ুন: জিয়ার বিচার ও তারেককে ফেরানোর দাবিতে যুবলীগের স্মারকলিপি

এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় যুবলীগ। ওই স্মারকলিপিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাওয়া হয়েছে। 

এছাড়া ২১ অগাস্টের বোমা হামলা ও দুর্নীতিতে দণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তারেকের স্ত্রী জুবাইদা রহমানকেও দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। 


একাত্তর/আরবি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর