গুদাম খালি করতে খাদ্যবান্ধব কর্মসূচিতে দুই মাসের চাল একসাথে

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম

জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ডিজিটাল কার্ডের মাধ্যমে উপকারভোগীদের একসঙ্গে দুই মাসের জন্য ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে। নতুন মজুতের জন্য গুদাম খালি করতেই এ উদ্যোগ বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার সকালে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।

মন্ত্রী জানান, বর্তমানে সরকারী খাদ্যগুদামে রেকর্ড পরিমাণ মজুদ রয়েছে। কোন ধরনের সংকট নেই। বর্তমানে সরকারের খাদ্য গুদামে প্রায় ২১ লাখ মেট্রিকটন খাদ্যশস্য মজুত আছে। প্রয়োজনে খাদ্য মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো দুই লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছে। এজন্য গুদাম খালি করতে দুই মাসের চাল এই মাসে অর্থাৎ ৬০ কেজি করে দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: ২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

জনসাধারণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে এবং খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল–আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও জানান মন্ত্রী।


একাত্তর/জো

দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শিগগিরই চালের বস্তার গায়ে উৎপাদনের সময় এবং সর্বোচ্চ দর লিখে রাখার বাধ্যবাধকতা জারি করতে যাচ্ছে সরকার। এজন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আউস-আমন ও বোরো ধানের জাত ও নমুনাসহ সর্বোচ্চ যৌক্তিক দর মন্ত্রণালয়কে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর