চালের বস্তায় মিনিকেট লিখলে পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৩:০৬ পিএম

দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবনের কারাদণ্ড হতে পারে।

সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় সাত কোটি মানুষকে পান্তার পানি খেয়ে দিন কাটাতে হয়েছে। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ কোটি পার হয়ে গেলেও খাদ্যর কোনো অভাব নেই, চাল আমদানির প্রয়োজন হয় না। 

এসময় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, অনেকবার বলার পরও যারা মিনিকেট নাম দিয়ে চাল বাজারজাত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি হচ্ছে।

সেদিন তিনি বলেছিলেন, প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে। চাল বেশি ছাটাই বা পলিশ করা যাবে না।

ওই বছর পাঁচ অক্টোবর মিনিকেট নামে ধানের কোনো জাত নেই উল্লেখ করেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। এটি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সেদিন তিনি বলেছিলেন, মিনিকেট বলে কিছু বিক্রি করা যাবে না। এখন থেকে মিল থেকে যে চাল বের হবে তার বস্তায় জাত লিখে দিতে হবে। কেউ যদি এটা ব্যত্যয় করে সেক্ষেত্রে আমরা অ্যাকশনে যাবো। 

মিনিকেট নামে দেশে কোনো ধানের চাষ না হলেও, বাজার মিনিকেট চালে সয়লাব। অভিযোগ আছে বাজারের জনপ্রিয় এই চাল তৈরি হয়, অন্য চাল ছেঁটে। তবে এমন অভিযোগ বারবার নাকচ করেছেন ব্যবসায়ীরা।

একাত্তর/এসি
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর