৬০ বিঘার বেশি কৃষিজমি রাখা যাবে না, নতুন আইন হচ্ছে
একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএমআপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
কোনো ব্যাক্তি ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবে না- এমন বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৮৪ সালের এ সংক্রান্ত একটি অধ্যাদেশের ধারাগুলো হালনাগাদ করতে নতুন এই আইন করতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘ভূমি সংস্কার আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
সভার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ল্যান্ড রিফর্ম অধ্যাদেশের ধারাগুলো হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে।
তিনি বলেন, ‘যদি আপনার ৬০ বিঘা কৃষি জমি থাকে, তাহলে নতুন করে আর মালিকানা নিতে পারবেন না। সেটা আপনি উত্তরাধিকার সূত্রে হোক বা নিজের কেনা হোক, ৬০ বিঘার বেশি আপনি আর মালিকানা নিতে পারবেন না।
কারও ৬০ বিঘার বেশি কৃষি জমি থাকলে কী হবে- এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, আইনে যে ধারাটা সংযোজন করা হয়েছে, সেটা হল- ৬০ বিঘার অধিক আপনি নতুন কোনও মালিকানা নিতে পারবেন না। বলা হয়নি এখানে ৬০ বিঘার বেশি থাকলে আপনাকে ছেড়ে দিতে হবে।
তবে বিশেষ ক্ষেত্রে ৬০ বিঘার বেশি কৃষি জমি রাখার সুযোগ আইনে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এখানে বলা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে এটি শিথিলযোগ্য, সে বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে।
সমবায় সমিতির মাধ্যমে চা, কফি ও রাবার বাগান, ফলের বাগা,ন শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় উৎপাদন কার্যক্রম, রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনটি শিথিল থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রপ্তানিমুখী শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় এবং ওয়াকফ, দেবোত্তর বা ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে তার মালিকানাধীন ভূমির আয় ধর্মীয় কাজে ব্যবহার হলে তখনও ৬০ বিঘার বিষয়টি প্রযোজ্য হবে না।
তিনি বলেন, আগের আইনে বলা ছিলো ভূমি ব্যবস্থাপনার কোনো আইন যদি কেউ ভঙ্গ করে, তখন দুই হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছিলো। সেটি পরিবর্তন করে প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এছাড়াও ‘বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন- ২০২৩’, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৩’, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন-২০২৩’, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন- ২০২৩’ ও ‘বাংলাদেশ পেটেন্ট আইন-২০২৩’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, যে আইনগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে, সে আইনগুলোকে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ ও গিনি কৃষিক্ষেত্রে বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে। সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক...
অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
৬০ বিঘার বেশি কৃষিজমি রাখা যাবে না, নতুন আইন হচ্ছে
কোনো ব্যাক্তি ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবে না- এমন বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৮৪ সালের এ সংক্রান্ত একটি অধ্যাদেশের ধারাগুলো হালনাগাদ করতে নতুন এই আইন করতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘ভূমি সংস্কার আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
সভার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ল্যান্ড রিফর্ম অধ্যাদেশের ধারাগুলো হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে।
তিনি বলেন, ‘যদি আপনার ৬০ বিঘা কৃষি জমি থাকে, তাহলে নতুন করে আর মালিকানা নিতে পারবেন না। সেটা আপনি উত্তরাধিকার সূত্রে হোক বা নিজের কেনা হোক, ৬০ বিঘার বেশি আপনি আর মালিকানা নিতে পারবেন না।
কারও ৬০ বিঘার বেশি কৃষি জমি থাকলে কী হবে- এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, আইনে যে ধারাটা সংযোজন করা হয়েছে, সেটা হল- ৬০ বিঘার অধিক আপনি নতুন কোনও মালিকানা নিতে পারবেন না। বলা হয়নি এখানে ৬০ বিঘার বেশি থাকলে আপনাকে ছেড়ে দিতে হবে।
তবে বিশেষ ক্ষেত্রে ৬০ বিঘার বেশি কৃষি জমি রাখার সুযোগ আইনে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এখানে বলা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে এটি শিথিলযোগ্য, সে বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে।
সমবায় সমিতির মাধ্যমে চা, কফি ও রাবার বাগান, ফলের বাগা,ন শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় উৎপাদন কার্যক্রম, রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনটি শিথিল থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রপ্তানিমুখী শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় এবং ওয়াকফ, দেবোত্তর বা ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে তার মালিকানাধীন ভূমির আয় ধর্মীয় কাজে ব্যবহার হলে তখনও ৬০ বিঘার বিষয়টি প্রযোজ্য হবে না।
তিনি বলেন, আগের আইনে বলা ছিলো ভূমি ব্যবস্থাপনার কোনো আইন যদি কেউ ভঙ্গ করে, তখন দুই হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছিলো। সেটি পরিবর্তন করে প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এছাড়াও ‘বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন- ২০২৩’, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৩’, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন-২০২৩’, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন- ২০২৩’ ও ‘বাংলাদেশ পেটেন্ট আইন-২০২৩’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, যে আইনগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে, সে আইনগুলোকে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে।
খবর বাসস।
বিষয়: