৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।  

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিগত আমলে জেলা পর্যায়ে কাগজের কলমে উন্নয়ন দেখালেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট ও অর্থ পাচার হয়েছে। সেই অর্থ দেশের অভ্যন্তরে মাদকসহ জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হয়েছে। তাই টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করতে সরকার এই সমন্বয় ও তদারকির সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্তরা হলেন:

রাজশাহী ও নাটোর: ইকবাল হাসান মাহমুদ  

লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়: ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন

লক্ষ্মীপুর: আব্দুল আউয়াল মিন্টু  

চুয়াডাঙ্গা: নিতাই রায় চৌধুরী  

হবিগঞ্জ: খন্দকার আবদুল মুক্তাদির  

মৌলভীবাজার: আরিফুল হক চৌধুরী  

চট্টগ্রাম: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  

শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা: এম রশিদুজ্জামান মিল্লাত  

ঠাকুরগাঁও ও দিনাজপুর: আসাদুল হাবিব দুলু  

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট: মোঃ আসাদুজ্জামান  

ফেনী ও নোয়াখালী: জাকারিয়া তাহের  

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ: সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল  

কক্সবাজার: সাচিং প্রু  

টাঙ্গাইল ও নরসিংদী: মোঃ শরীফুল আলম  

মাদারীপুর ও শরীয়তপুর: শামা ওবায়েদ ইসলাম  

মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ: অনিন্দ্য ইসলাম অমিত  

বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ: আব্দুল বারী  

ঢাকা: সুলতান সালাউদ্দিন টুকু  

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  

গাজীপুর ও নারায়ণগঞ্জ: হাবিবুর রশিদ  বরগুনা, 

পটুয়াখালী ও পিরোজপুর: মোঃ রাজীব আহসান  

রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম: মীর শাহে আলম  

সিরাজগঞ্জ ও পাবনা: ফারজানা শারমিন  

যশোর, মাগুরা ও নড়াইল: শেখ ফরিদুল ইসলাম  

জামালপুর ও কিশোরগঞ্জ: ইয়াসের খান চৌধুরী  

বরিশাল, ভোলা ও ঝালকাঠি: আহমেদ সোহেল মঞ্জুর  

জয়পুরহাট ও নওগাঁ: মোহাম্মদ শামীম কায়সার  

সিলেট ও সুনামগঞ্জ: আলহাজ্ব মোঃ জি কে গউস  

রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ: মিয়া নুরুদ্দিন আহম্মেদ  

ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর: এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন।  

গেজেটের পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন

তাছাড়াও তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তদারকি করবেন। প্রয়োজনে তারা জেলা পর্যায়ের যেকোনো প্রশাসনিক সভায় অংশগ্রহণ ও পরামর্শ দিতে পারবেন।

একাত্তর/এসি
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তিনি ছাড়াও আজ শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। 
অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর