র‍্যামন ম্যাগসাইসাই পুরষ্কার পেলেন জাগো ফাউন্ডেশনের করভি রাখসান্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:২১ পিএম

এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। বৃহস্পতিবার ফিলিপাইন থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

করভি রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি। 

ম্যাগসাইসাই কমিটি এক বিবৃতিতে বলেছে, নিরাপদ জীবন থেকে সুবিধাবঞ্চিতদের পাশে কাজ করতে এগিয়ে আসার যে জীবন করভি রাখসান্দ বেছে নিয়েছেন, তার সেই সাহসিকতাকেই স্বীকৃতি দিয়েছে বোর্ড অব ট্রাস্টি। তার কঠোর ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ভূমিকা শিক্ষার গণতন্ত্রায়নের ভূমিকা রেখেছে। তার সামাজিক রূপান্তরের আহ্বান উৎসাহিত করেছে হাজারও তরুণকে। সামাজিক রূপান্তরের জন্য তার অদম্য মনোভাব, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ও দৃঢ় প্রতিশ্রুতির জন্য কমিটি তাকে অভিনন্দন জানিয়েছে।

পুরস্কারজয়ের প্রতিক্রিয়ায় করভি রাখসান্দ বলেছেন, কেবল আমার নয়, আমাদের এই যাত্রায় যে মানুষগুলো ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের কাজের স্বীকৃতি এই পুরস্কার। আমরা সবাই মিলে প্রমাণ করেছি যে তরুণরা কেবল জাতির ভবিষ্যতের প্রতিশ্রুতির বাহকই নয়, তারা লক্ষ্য পূরণেই সক্ষম।

করভী রাখসান্দ

সব শিশুর জন্য শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ২০০৭ সালে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন করভি রাখসান্দ। প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করার পাশাপাশি অনগ্রসর এলাকায় অবকাঠামো ও শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে দেওয়া হয় র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পুরস্কার। জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনের মতো বিভিন্ন খাতে এশিয়ার যারা নিষ্ঠা, সাহসিকতা ও আত্মোৎসর্গকারী মানসিকতা নিয়ে এশিয়ান সমাজে ভূমিকা রেখে চলেছেন, তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়।

১৯৫৭ সালে মাত্র ৫০ বছর বয়সে বিমান দুর্ঘটনায় নিহত হন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাই। পরের বছর ১৯৫৮ সাল থেকেই তার নামে এই পুরস্কার দেয়া হচ্ছে। ৩১ আগস্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন হওয়ায় প্রতিবছর এই দিনটিতেই ম্যানিলা থেকে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

 

একাত্তর/এআর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর