মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

করোনাভাইরাস মহামারির ক্ষতি পুষিয়ে ওঠা এবং শিক্ষার মানোন্নয়নসহ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় তিন হাজার ১০০ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

শুক্রবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্যরা এ ঋণ অনুমোদন দিয়েছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঋণের এ অর্থ মহামারি চলাকালীন শেখার ক্ষতি শিক্ষায় পিছিয়ে পড়াদের পুনরায় ফিরিয়ে আনা, সশরীরে ও অনলাইন পাঠদানের মিশ্র পদ্ধতি (বেল্ডেড পদ্ধতি) নিশ্চিত করা, ঝরে পড়ার হার কমানো এবং সর্বোপরি শিক্ষার মানোন্নয়নে ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান কার্যালয়ের প্রধান আবদোলায়ে সেক বলেছেন, ‘বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিঙ্গ সমতা অর্জনকারী প্রথম কয়েকটি উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।’

‘তবে মহামারির অভিঘাতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় দেশটির শিক্ষার ওপর গভীরভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে অনেক দরিদ্র মেয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে।’

শিক্ষার গুণগত মান উন্নত করার মাধ্যমে মহামারিতে শেখার যে ক্ষতি হয়েছে, সেখান থেকে পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। 

আরবি
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর