বাংলাদেশে মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি: এডিবি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

বর্তমানে বাংলাদেশে যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তা অর্থবছর শেষে কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একইসঙ্গে সংস্থাটি বলছে, গত অর্থবছরের তাদের হিসাবে বাংলাদেশে যে হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, সেই হারও বাড়বে।

বুধবার প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২৩’ প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে তুলনামূলক ভাবে বাংলাদেশের সরকার ভালোভাবে পরিস্থিতি সামলাচ্ছে বলে মন্তব্য করেছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং।    

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২-২৪ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসছে।

মূল্যস্ফীতি কমে আসার পূর্বাভাসে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে এডিবির প্রতিবেদনে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি বহির্ভূত পণ্যের দাম কিছুটা কমে আসাকে প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে প্রত্যাশিত উচ্চতর কৃষি উৎপাদন এবং নতুন কাঠামোর অধীনে কঠোরতর মুদ্রানীতি কারণে মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছরের ৯ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে মনে করছে এডিবি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির পারদ বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। আর গত জুলাইয়ে এই হার ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং। সংগৃহীত ইমেজ।

একটি গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, বাহ্যিক আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কেননা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে জরুরি সংস্কার করা হচ্ছে।

‘এ সংস্কারগুলোর মধ্যে রয়েছে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যন্তরীণ সম্পদের সংহতি বৃদ্ধি করা, সরবরাহের উন্নতি করা।’

এক্ষেত্রে বেসরকারি খাতের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

এডিবির প্রতিবেদনে বলা হচ্ছে, গত অর্থবছরের (২০২২-২৩) প্রবৃদ্ধি ৬ শতাংশের তুলনায় চলতি অর্থবছরে (২০২৩-২৪) তা সামান্য বেড়ে ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে।

চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। 

আরবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত অর্থনৈতিক ও আর্থিক প্রভাব মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য একটি সমন্বিত আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর