শনিবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে দেশে ফেরার পথে শনিবার লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী সোমবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অন্যদিকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।

লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। আগামী সোমবার প্রধানমন্ত্রীর সংবর্ধনাটি সফল করতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই সভা সমাবেশ করছেন পূর্ব লন্ডনে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানালেন, প্রায় দুই হাজারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হলে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, যেখানে জো বাইডেন, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না। তিনি এখন বিশ্বের সর্বত্র প্রশংসিত।

লন্ডনে অবস্থান করা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী একাত্তরকে জানালেন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের রাজনৈতিক গুরুত্বের কথা।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি- প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রবাসীরা বেশ উৎফুল্ল। আগামী জানুয়ারিতে নির্বাচন। এজন্য একটা বিশেষ আয়োজন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি দুইদিনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণে রাজি হলেও দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবির শর্ত জুড়ে দিয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেন, সোম ও মঙ্গলবার আমরা দুইদিনের কর্মসূচি পালন করবো।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ বলেন, আমরা বলবো- কেউ যেনো বেশি লাফালাফি না করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেশে ফেরার পথে চারদিনের লন্ডনের এই যাত্রা বিরতির সময়কালে/যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দের সাথে/প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

একাত্তর/আরএ
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর