প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় প্রস্তুত লন্ডন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম

লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। আগামী ২ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছেন পূর্ব লন্ডনে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানালেন, প্রায় দুই হাজারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হলে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্বনেতা। আমরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাবো।  

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ইমেজ- একাত্তর।

লন্ডনে অবস্থান করা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী একাত্তরকে জানালেন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের রাজনৈতিক গুরুত্বের কথা।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রবাসীরা উৎফুল্ল, যেহেতু আগামী জানুয়ারিতে নির্বাচন। তাই এটি একটি বিশেষ আয়োজন।   

এদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি দুইদিনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণে রাজি হলেও দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবির শর্ত জুড়ে দিয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। ইমেজ- একাত্তর।

এম এ মালিক বলেন, সোমবার ও মঙ্গলবার দুইদিন আমরা কর্মসূচি পালন করবো। উনি (প্রধানমন্ত্রী) যদি কোনো ফরেন অফিস বা সরকারি কোনো অফিসে যান আমরা সেখানে কর্মসূচি পালন করবো।   

এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ বলেন, বেশি লাফালাফি যেন অন্যরা না করেন, তাহলে তাদের রক্ষা করবার জন্য কোনো আমেরিকার সাহায্য কাজে লাগেনি, সেটা অতীতে প্রমাণ হয়েছে। 

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেশে ফেরার পথে চারদিনের লন্ডনের এই যাত্রা বিরতির সময়কালে যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দের সাথে/প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। 

সফর শেষ করে প্রধানমন্ত্রীর ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরবিএস  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর