ডেঙ্গু মোকাবিলায় সচেতন থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

সকলে সচেতন হলে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ হার কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ঢাকায় ডেঙ্গু কমছে। কয়েকটি জেলায় বাড়লেও ধীরে ধীরে সেখানেও কমে আসবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, টিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। দুটো টিকা আবিষ্কারও হয়েছে। কিন্তু সেগুলো সেভাবে ব্যবহার হয়না। টিকা নিলে পরে তা ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে। চার টাইপের ডেঙ্গু আছে, যা চার টাইপের ভাইরাস তৈরি করে। টিকায় কিছু ভাইরাসকে দমন করা যায়, কিন্তু যাদের অন্য টাইপের ভাইরাস আক্রান্ত করে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। কাজেই টিকা আপাতত কাজে আসছে না।

তিনি আরও বলেন, দেশে আইসিডিডিআরবি পরীক্ষামূলকভাবে একটি টিকার গবেষণা করছে। তারা বলেছে সেটি বেশ কার্যকর। আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ডাব্লিওএইচও’র অনুমোদন লাগবে। অনুমোদন পেলে আমরা সেটি ব্যবহার করতে পারবো। এখনো পৃথিবীর কোথাও কোন কার্যকরী টিকা ব্যবহার হচ্ছে না।

ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইনের কোন সংকট নেই বলেও জানান মন্ত্রী। রোগীর সংখ্যা কমাতে হলে মশা মেরেই কমাতে হবে, বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা মারার ব্যাপারে সিটি করপোরেশন ও পৌরসভাসহ জনগণকে সচেতন হতে হবে।

একাত্তর/আরএ
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর