প্রতিদিন ৫ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম

সৌদি আরবে যাওয়ার জন্য প্রতিদিন ৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসা বলেন, সৌদি আরবে প্রায় ২৮ লাখ বাংলাদেশি রয়েছেন। তাদের অনেক অবদান।

‘আমরা প্রতিদিন ৫ হাজার ভিসা দেই। এটি আমাদের ভিসা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ কোনো দেশ,’ বলেন তিনি। দেশটির রাষ্ট্রদূত।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমুখী সম্পর্কের কথাও তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত।

তিনি বলেন, এই বহুমুখী সম্পর্ক শুধু হজ ও ওমরাহর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাণিজ্য, কালচার, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতেও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।

এ সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি কথা তুলে ধরে ইসা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদির নিরাপত্তা সহযোগিতা চুক্তি হয়েছে।’

বাংলাদেশের যে কোনো নাগরিক পর্যটন ভিসাতে ওমরা করতে পারবেন বলে জানান সৌদি দূত।

তিনি আরও বলেন, কিং সালমান বাংলাদেশ সফর করবেন। তবে কবে তা নির্ধারিত হয়নি। তার এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব সমস্যার সমাধান হবে।

 

আরবি
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর