ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্টের সাথে স্পিকারের সাক্ষাৎ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত সংসদ ভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা রোহিঙ্গা ইস্যু, প্রাকৃতিক সম্পদ, কৃষি পণ্য, জ্বালানি, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি এসময় সংযুক্ত আরব আমিরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষি পণ্যসামগ্রী, খাদ্য  ও জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থাকতে অনুরোধ করেন।

ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলে ড. শিরীন শারমিন চৌধুরীকে আশ্বস্ত করেন।

এরপর স্পিকার আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারদের সাথে আবুধাবিতে একটি ডায়লগে অংশগ্রহণ করেন। এসময় তিনি এসডিজি, বাজেট বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানী, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি নিয়ে কথা বলেন।

স্পিকার বলেন, একটি দেশে বিনিয়োগ দরিদ্রবান্ধব হওয়া উচিত। উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থায়ন জোরদার করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আরব-আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর