ভিসা নীতির সঠিক প্রয়োগ হলে সংখ্যালঘুর ওপর সহিংসতা হবে না: রানা দাশগুপ্ত

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সঠিকভাবে প্রয়োগ হলে, এবারের নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা হবে না বলে মনে করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। তিনি জানান, সরকারের সঠিক পদক্ষেপের কারণে এবার দুর্গোৎসব শান্তিপূর্ণ হবে।

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে, সংখ্যালঘুদের নানা দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। নির্বাচনের আগে-পরে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোন নির্যাতন না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সরকারের নানা দপ্তরের সাথে দফায় দফায় বৈঠক করেছে।

তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে সংখ্যালঘুদের জন্য সহায়ক বলে মনে করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত। তার মতে ভিসা নীতি সঠিকভাবে প্রয়োগ হলে সংখ্যা লঘুদের ওপর কোন নির্যাতন হবে না।

নির্বাচন পনের দিন পর পর্যন্ত মাঠ পর্যায়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকেও ইতিবাচক বলছেন তিনি।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে যাতে সংখ্যালঘু নাগরিকদের মানবাধিকার কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবাধিকার কমিশনকে পাঁচ দফা প্রস্তাব দেওয়ার কথাও জানা রানা।

তারপরও নির্বাচন প্রশ্ন দলগুলোর ঐক্যমত না হলে, পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে শঙ্কা আছে এ সংগঠনের। রানা বলেন, সংখ্যালঘুদের দাবিগুলো বাস্তবায়ন করতে হলে দেশের প্রধান রাজনৈতিক দল ও পক্ষগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রয়োজন। ইতিমধ্যে এ ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন।

রানা দাশগুপ্ত বলেন, আমরা মনে করি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও উন্নতির লক্ষ্য ও তা অর্জনের জন্যে সামাজিক চুক্তি প্রয়োজন যা বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার বাইরে রেখে করা সম্ভব নয়। নির্বাচনের আগে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন পাশের দাবি নিয়ে নভেম্বরে একটি মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি।

মাঠ পর্যায়ের সরকারের কঠোর বার্তা ও বিএনপির আন্দোলন পেছানোর কারণে এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে বলেও মনে করেন রানা দাশগুপ্ত।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুর্গাপূজার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। সরকার চাইলে দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া সম্ভব। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের অঙ্গিকার করা হয়েছে, আমরা এতে আস্থা রাখতে চাই।

 

একাত্তর/আরএ
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর