সংসদ বসছে রোববার

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:৪১ এএম

জাতীয় সংসদের অধিবেশন বসছে রোববার। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে বলে আভাস পাওয়া গেছে।

তবে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানিক ক্ষমতা বলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধবকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর ভোট হবে জানুয়ারির শুরুতে।

সচিবালয়ের সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোকপ্রস্তাবের উপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তারপর আনা শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে উত্থাপন ও পাশের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষামান রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোন অধিবেশন না হলে সেগুলো তামাদি হয়ে যাবে।

কেএসএইচ
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর