আওয়ামী লীগের কাছে ক্ষমতা নয়, দেশের সম্পদ বড়: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না। দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে ক্ষমতা নয়, দেশের সম্পদই বড়। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে- এমন দৈন্যতায় শেখ মুজিবের কন্যা ভোগে না।

দক্ষিণ নরসিংদীতে এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদেশি শক্তি নয়, দেশের সুশীল সমাজের বিরোধিতায় ২০০১ এ ক্ষমতায় আসতে পারেনি।তবুও আওয়ামী লীগের কাছে ক্ষমতা নয়, দেশের সম্পদ বড়।  

শেখ হাসিনা বলেন, কৃষক সারের পেছন নয়, বরং সার কৃষকের পেছনে ছুটবে এটাই আওয়ামী লীগ সরকারের নীতি। এসময় তিনি, বিএনপি সরকারের সময় কৃষককে সারের জন্য জীবন দিতে হয়েছিল সেই ঘটনাও স্মরণ করেন। 

বিএনপি সরকার দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক তা চায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসসহ প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে দেশকে খাদ্যসহ সব ক্ষেত্রে  স্বয়ংসম্পূর্ণতার দিকে সরকার এগিয়ে নেবে। চীন ও জাপান সরকারকে এই প্রকল্পে সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অর্থনীতি চাঙা থাকে। বিশ্বের দরবারে বাংলাদেশে মাথা উঁচু করে চলবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী পলাশ উপজেলায় জিপিইউএফএফ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে বার্ষিক নয় লাখ ২৪ হাজার টন সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং জিপিইউএফএফ উদ্বোধনের দিনটিকে চিহ্নিত করে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, আনোয়ারুল আশরাফ খান এমপি ও সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর