পাঁচ বছরের মধ্যে ঢাকার সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেয়া হবে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেয়া হবে। এর মধ্য দিয়ে সাশ্রয়ীমূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সন্ধ্যায় এফডিসিতে এটিএন বাংলার উদ্যোগে বিদ্যুৎখাতের অগ্রগতি নিয়ে নির্মিত এক তথ্যচিত্রের প্রদর্শনীতে তিনি এসব মন্তব্য করেন। 

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে আমাদের সামনের দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরবিচ্ছিন্ন, সাশ্রয়ী এবং মানসম্মত বিদ্যুৎ দেওয়া। আমরা আন্ডার গ্রাউন্ড ক্যাবলে যাচ্ছি। আগামী ৫ বছরে বড় সিটিতে তার দৃশ্যমান থাকবে না। বিদ্যুৎ জ্বালানি খাতের পোর্টফোলিও ৪০ বিলিয়ন ডলার, এটা কোথা থেকে এলো। একমাত্র আস্থার কারণে এই বিনিয়োগ এসেছে। আমেরিকার বড় কোম্পানি শেভরন, এক্সিলারেট, ভারতের টাটা, আদানি, রিলায়েন্স, সিঙ্গাপুর সেমকপ, মারুবিনি এসেছে। বাংলাদেশে অনেক বড় কোম্পানি তৈরি হয়েছে। করোনা এবং ইউক্রেন যুদ্ধ আমাদের কিছুটা সমস্যায় ফেলেছে। অনেক দেশ এই সংকটের মুখোমুখি হয়েছে। আমরা ভালো আছি এটা দাবি করবো না, তবে অন্যদের তুলনায় ভালো আছি।

তিনি বলেন, বিগত ৬০ বছরে ৪০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ দিয়েছে, আর মাত্র ১৩ বছরে আমরা ৬০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সঙ্গে সঙ্গে সিস্টেম লসও কমিয়ে আনা হয়েছে। এরশাদের সময়ে ৪৪ শতাংশ সিস্টেম লস ছিল। বিএনপির সময়ে ছিল ২২ শতাংশ , এখন কোন কোন জায়গায় ৬ শতাংশের নিচে নামিয়ে আনতে পেরেছি।

এরই মধ্যে ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাটির নিচের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এসময় জরুরিভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্যই ক্যাপাসিটি চার্জ দেয়া হয় বলে জানান, নসরুল হামিদ।

 

 

এআর
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সারাদেশে বিদ্যুতের সাব-স্টেশনে হামলা করে হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাষ্ট্রের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর