গ্যাসসঙ্কট নিরসনে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে টার্মিনালটি শতভাগ মেরামত করে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

একটি এফএসআরইউতে সম্প্রতি যে অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ ঘটেছে, তার ফলে তৈরি হওয়া সার্বিক গ্যাসসঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দেশে গ্যাসের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা সম্ভব হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। ফলে স্বাভাবিকভাবেই বড়ো একটি ঘাটতি থেকে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রগুলো থেকে দিনে ১৬০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়, আর বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ থাকায় আমদানি সক্ষমতা প্রায় অর্ধেক কমে গেছে। আর এ কারণেই আবাসিক, শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহককে সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার স্থানীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়াটি পুরোপুরি বাস্তবায়ন করতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে।

একাত্তর/এসি
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর