বিএনপি এলে তফসিল পরিবর্তন করা হবে: ইসি আলমগীর

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

বিএনপি ভোটের আসার ইচ্ছে পোষণ করলে তাদের সুবিধার্থে এখনো তফসিল পরিবর্তনের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলমগীর বলেন, আমরা সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি। বিএনপি নির্বাচনে আসার ইচ্ছাপোষন করলেই তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

গত ১৫ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নেয়ার কার্যক্রম শুরু করেছে।

কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে বারবারই তাদের ভোটে ডাকা হলেও বিএনপি তাতে কান দিচ্ছে না।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিএনপির নির্বাচনে আসার সুবিধার্থে প্রয়োজনে সংবিধান অনুযায়ী তারিখ পরিবর্তন করা হবে। আমরা সব সময়ই তাদের স্বাগত জানাই।

এছাড়া নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপ্রিয় করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

ইসি আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৫ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রস্তুত থাকবেন।

‘কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।’

তফসিল অনুযায়ী, ভোটের প্রার্থীদের মনোনয়নপত্র কমিশন যাচাই-বাছাই করবে ১ থেকে ৪ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

ইসি আলমগীর বলেন, প্রার্থীর বৈধতা যাচাই হওয়ার পর সব প্রার্থী সমান সুবিধা ভোগ করবে। সমানতালে প্রচার প্রচারণা চালাতে পারবেন। কেউ প্রচারণায় বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করবে।

আর সাংবাদিকরা বরাবরের মতো এ বছরও নিয়ম অনুযায়ী সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, এ বছর সাংবাদিকদের বিষয়ে নিয়মকানুন আরো শিথিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী রিটার্নিং অফিসার কার্ড ও মোটরসাইকেলের অনুমতি দেবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরবি 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর