বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হবে পতেঙ্গা টার্মিনাল: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে আন্তর্জাতিক টার্মিনালের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে আয়োজিত বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি সই অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই টার্মিনাল আমাদের বাতিঘর। বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।

বাংলাদেশের জনগণের সৌদি আরবের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ফলে নতুন নতুন সুযোগ উন্মুক্ত হবে।

এই টার্মিনালে সহযোগিতা করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দেশটির বিনিয়োগ বিষয়কমন্ত্রী  ইঞ্জিনিয়ার খালিদ বিন ফালিহ উপস্থিত হওয়ায় তাকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় ২২ বছরের চুক্তি হচ্ছে। এই চুক্তি সইয়ের মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যতের অপেক্ষায় আছি যেখানে পতেঙ্গা টার্মিনাল ভবিষ্যতের অর্থনৈতিক সহায়ক চালিকাশক্তি হয়ে উঠবে। 

শেখ হাসিনা বলেন, আমাদের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল সৌদি সরকার মনোনীত একটি স্বনামধন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর। এই টার্মিনাল অপারেটরকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনায় মনোনীত করার জন্য আমি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সৌদি সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন প্রাচ্য-পাশ্চাত্যের সেতুবন্ধন হয়ে উঠবে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের প্রতি আস্থা ও সহায়তার জন্য সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সৌদি বাদশা ও যুবরাজের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ বিনিয়োগ মন্ত্রী ও  প্রতিনিধি দলকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সৌদি আরবের গেট সি গেটওয়েকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আরএসজিটিআই যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনালসহ অন্য টার্মিনাল পরিচালনা করছে, সেই দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে বলে আমি আশা করি। এতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে। ফলে দেশের আমদানি-রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি লাভবান হবে।

শেখ হাসিনা বলেন, সৌদি আরবের বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। দুই দেশের অ্যাম্বাসেডরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশের জন্য একটি আনন্দের দিন আজ।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর