সরানো হলো ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় শাহগীর আলমের বদলির প্রজ্ঞাপন জারি করে। 

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে সরিয়ে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিলে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব পাঠায়। কমিশন এতে সম্মতিও দেয়।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই সম্মতি পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

কেএসএইচ
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
জেলা প্রশাসকদের যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর