পুননির্বাচিত হওয়ায় সিসিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হওয়ায় আবদেল ফাত্তাহ আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার মিসরের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন বার্তা জানান তিনি।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘আরব প্রজাতন্ত্র মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে আপনার ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মিশরের সাথে তার সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ সংযোগ এগিয়ে নিয়ে চলেছে,’ এবং ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একসাথে, বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করতে পারি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে সিসির সুস্বাস্থ্য, সুখ এবং ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিসরীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

 

একাত্তর/জো
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর