এক চতুর্থাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

সারাদেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঝুঁকিপূর্ণ ভোটে কেন্দ্রের সেই তালিকায় রয়েছে দেশের এক চতুর্থাংশ ভোট কেন্দ্র।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। সারাদেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার।

এর মধ্যে ১০ হাজার ৩০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে গত বৃহস্পতিবার ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে।

আর ৩০০টি নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ থেকে১৭ সদস্যের একটি নিরাপত্তা দল মোতায়েন করা হবে।

সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত অস্ত্রধারী নিরাপত্তা সদস্য রাখার কথা ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে।

১৫ সদস্যের একটি নিরাপত্তা দল থাকবে মেট্রোপলিটন এলাকার ভেতরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে। এর মধ্যে অস্ত্রধারী তিন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং আরো ১০ জন আনসার সদস্য থাকবেন।

মেট্রোপলিটন এলাকার বাইরের প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ১৫ থেকে ১৬ সদস্যের নিরাপত্তা দল। এদের মধ্যে অস্ত্রধারী দুইজন পুলিশ, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার এবং ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রাম পুলিশ সদস্য।

আর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত প্রতিটি ভোট কেন্দ্রে ১৬ থেকে ১৭ জনের নিরাপত্তা দল থাকবে। সেখানে অস্ত্রধারী পুলিশের সংখ্যা একজন বেড়ে তিনজন থাকবেন। 

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর