হাসের দিল্লি সফর ও ভোট নিয়ে যা বললো ভারত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসছে। এরি মধ্যে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের দিল্লি সফর উঠেছে গুঞ্জন। এদিকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে ভারতের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে দেশটির অবস্থান কী? এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

শুক্রবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং একাধিক সাংবাদিক তাকে বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করেন। অরিন্দম বাগচি এসব প্রশ্নের জবাবও দেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত, সম্ভবত গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। তার সফর সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে, অথবা ভারত সফরে তিনি কি কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন?

অরিন্দম বাগচি বলেন, ‘আমি কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, প্রকাশ্যে, তিনি সফর করছেন। আপনার যদি তার বৈঠক নিয়ে শেয়ার করার কিছু থাকে; অথবা যদি তার কোনো বৈঠক হয়ে থাকে, আমরা অবশ্যই তা করব।

‘এটি ব্যক্তিগত সফরও হতে পারে। তবে এই মুহূর্তে আপনার সঙ্গে শেয়ার করার মতো কিছু আমার কাছে নেই।’

আরেক সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন যে, বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের আসন্ন নির্বাচন ভারত প্রভাবিত করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আগের মতোই আছে। আমি মনে করি, যেটা আমরা আগেই বলেছি, নির্বাচন বাংলাদেশের একটি ঘরোয়া বিষয়। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

‘বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসাবে, আমরা সেখানে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আর একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে আমরা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবো,’ বলেন বাগচি। 

আরবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর