বছরের প্রথম দিন নতুন বই পাবে চার কোটি শিক্ষার্থী

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম

বছরের প্রথম দিন দেশজুড়ে পালিত হচ্ছে বই উৎসব। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠবে প্রায় চার কোটি শিক্ষার্থী।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার সারাদেশে এই উৎসব পালন করছে। যদিও নির্বাচনের কারণে অন্যান্য বছরের মতো আয়োজন নেই। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আয়োজনে চেষ্টায় কোনো ঘাটতি রাখেনি শিক্ষা মন্ত্রণালয়।

২০১০ সাল থেকে শিক্ষার্থীর হাতে বিনামূল্যের বই তুলে দেওয়ার সরকারের এই উদ্যোগটি ব্যাপক সফলতা পেয়েছে। গেলো ১৩ বছরে সোয়া চার কোটি শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে প্রায় ৪৫০ কোটি বই, যা সারাবিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদযাপন করা হবে। রাজধানীর মিরপুর-২ নম্বরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বইয়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বই ছাপানো ও বিতরণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে। বই পাবে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন এবং প্রাথমিক স্তরের এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন শিক্ষার্থী। এই স্তুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

প্রাথমিক স্তুরের শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম।

এনসিটিবি জানিয়েছে, মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন, দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, ইংরেজি ভার্সন ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগরির ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ জন, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ জন ও ব্রেইল পদ্ধতির ৭২৪ জন নতুন বই পাবে। সর্বমোট তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই। 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে ৪৫০ কোটি বই বিতরণ করা হয়েছে। এসব পাঠ্যপুস্তক প্রণয়ন ও মুদ্রণে সরকারের ব্যয় হয়েছে মোট ১১ হাজার ৩১৪ কোটি টাকা।

আরবিএস
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এরই মধ্যে আমাদের ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণের কথা ছিলো বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ছাপানো হয়েছে।
ইতিমধ্যে ৮৫ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই দেয়া হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, চলতি মাসেই শতভাগ স্কুলে বই পৌঁছে যাবে। 
ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর