‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:০৯ এএম

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ। সেই সাথে চ্যালেঞ্জ রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া। দ্বাদশ সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে একথা বলেন বিশিষ্টজনরা। কেন্দ্রে উপস্থিতির পাশাপাশি নিজ ভোটাধিকার প্রয়োগেরও তাগিদ দেন তারা।  

দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চ্যালেঞ্জগুলো কী; তা নিয়েই এই নাগরিক সংলাপ।

গেলো ১৫ বছরে দেশে বড় বড় অবকাঠামো নির্মাণসহ উন্নয়নের ধারাবাহিকতা যেমন আছে তেমনি ব্যাংকসহ আর্থিক খাতে সুশাসনের ঘাটতিও দেখা দিয়েছে। সাথে আছে দুর্নীতি ও বিদেশে অর্থপাচার। এসব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করাকেই আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা।

 এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, ভালো মানুষের একটা সরকার, সুশাসনের একটা সরকার প্রতিষ্ঠার যে সুযোগ হয়েছে সেটা জাতি গ্রহণ করবে। সেখান থেকেই আমরা অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সুশাসনের একটা ধারা সামনে এগিয়ে নিয়ে যাবো। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, দুর্নীতি এবং জঙ্গিবাদ মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র চাই।   

অর্থনৈতিক উন্নয়নের সুফল বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দিতে মূল্যস্ফীতির লাগাম টানা জরুরি বলেও মনে করেন বক্তারা।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজন ও অনাস্থা সৃষ্টি করেছে, সেটির সুযোগ নিচ্ছে বিদেশিরা। নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দেওয়া দলগুলো যাতে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে, সেদিকে সর্বাত্মক নজর রাখতে হবে। 

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে যুগোপযোগী শিক্ষাব্যবস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দখলদারিত্ব বন্ধের দাবিও তোলেন বিশিষ্টজনেরা। 

 

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর