শেখ সেলিম ও পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, শেখ ফজলুল করিম সেলিমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ পাওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়েরকৃত একটি মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ অতিরিক্ত সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে:

  • ফাতেমা সেলিম (স্ত্রী): বৈধ আয়ের চেয়ে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে।
  • শেখ ফজলে ফাহিম (জ্যেষ্ঠ পুত্র): বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
  • শেখ ফজলে নাঈম (কনিষ্ঠ পুত্র): আয়ের নির্ধারিত উৎসের বাইরে সবচেয়ে বেশি—১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুদক।
  • শেখ আমেনা সুলতানা সোনিয়া (কন্যা): বৈধ আয়ের উৎসবিহীন ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকার সম্পদ শনাক্ত করা হয়েছে।

এসব গোপন সম্পদ ও অর্জিত সম্পদের সঠিকতা নিরূপণে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী উল্লিখিত চারজনের বিরুদ্ধেই আলাদাভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুদক কর্মকর্তা আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান ঠিকানায় না পাওয়ায় আইনি প্রক্রিয়া অনুসরণে তাদের স্থায়ী ঠিকানায় নোটিশ লটকিয়ে এই আদেশ জারি হবে। শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের এই অনুসন্ধান প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে দুদকের উপপরিচালক খায়রুল হকের নেতৃত্বে, যার সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক বিলকিস আক্তার এবং উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনি।

একাত্তর/এআরএস
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর