মহিউদ্দিন আহমেদের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা-সৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান- জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ৯৯তম জন্মজয়ন্তী আসছে আগামী ১৫ জানুয়ারি (সোমবার)।

দিনটিকে উপলক্ষ করে মহিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতি সংসদের আয়োজনের ঢাকা এবং মঠবাড়িয়ায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।

সোমবার সকাল ১০.৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হবে। এ ছাড়াও মরহুমের স্মরণে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতি-সভা।

এ সকল অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, মহিউদ্দিন আহমেদ ১৯২৫ সালের ১৫ই জানুয়ারি বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।  

মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া থেকে এম এল এ এবং ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ছিলেন।

 

এআর
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র (৯০) মারা গেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর