স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাৎকালে তারা এসডিজি, ইউএনডিপির সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা, ভবিষ্যত কর্মকাণ্ড নির্ধারণ, ইউএনডিপির সাথে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি জাতীয় সংসদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, ইউএনডিপির সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকান্ড নির্ধারণ করা যেতে পারে। 

স্পিকার বলেন, ইউএনডিপিকে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে সমন্বয় করে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। বাংলাদেশ পার্লামেন্টের সাথে ইউএনডিপির চলমান কার্যক্রম এবং সহযোগিতামূলক প্রচেষ্টার নতুন সুযোগ অন্বেষণ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপির সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় তিনি স্পিকারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এবং পুনরায় স্পিকার হিসেবে মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানান।

এসময় ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং সংসদ বিষয়ক ফোকাল পয়েন্ট মাহমুদুল হাসানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে ইসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এই কর্মসূচিতে ইসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর